শাহজালাল মাজার জিয়ারত দিয়ে সিলেট সফর শুরু করলেন প্রধানমন্ত্রী

৩৪

দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে এসে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে মাজারে পৌঁছে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন।

এর আগে সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি।

মাজার জিয়ারত শেষে নগরীর চাঁদনীঘাটে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন এবং পরে জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিমানবন্দরসহ নগরজুড়ে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।