বিয়ের আগেই সন্তানের বাবা হন রেমো ডিসুজা, জানালেন স্ত্রী নিজেই

২৬

খুব অল্প বয়সে প্রেমিক রেমো ডিসুজার সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন লিজেল। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর মাত্র ২০ বছর বয়সে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখনও তাদের আনুষ্ঠানিক বিয়ে হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সবটা খোলাখুলি বললেন রেমো ও তার স্ত্রী।

পরিবারের সামনে গোপন রাখতে চাইলেও বিষয়টি আর লুকানো যায়নি। একদিন হঠাৎ করে দেখা করতে এসে মা-বাবা বুঝে যান যে লিজেল অন্তঃসত্ত্বা। কারণ সেই সময় তিনি অনেক রোগা হয়ে গিয়েছিলেন। পরিস্থিতি সামাল দিতে লিজেল তখন মাকে বলেন, তিনি বুঝতেই পারেননি যে এমনটা হয়ে গেছে, এমনকি তারা নাকি গোপনে মন্দিরে গিয়ে বিয়ে করেছেন। যদিও বাস্তবে তা ছিল না।

পরিবারের সামনে সত্য সামনে আসার পর পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে যায়। পরে পরিবারের চাপে ও পরামর্শে নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত ধর্মীয় রীতিনীতি মেনে গির্জায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের আগেই তাদের ঘরে জন্ম নেয় প্রথম সন্তান। পরবর্তীতে তারা আনুষ্ঠানিকভাবে সংসার শুরু করেন। ১৯৯৯ সালে রেমো ডিসুজা ও লিজেল ডিসুজার বিয়ে হয়। বর্তমানে তাদের দুই পুত্র সন্তান রয়েছে এবং দীর্ঘ দাম্পত্য জীবনে তারা সুখে আছেন।

এই ঘটনা তাদের জীবনের একটি অপ্রত্যাশিত অধ্যায় হলেও, পরবর্তীতে তারা পরিবার ও সম্পর্ককে গুরুত্ব দিয়ে সবকিছু স্বাভাবিক পথে নিয়ে আসেন।