হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

 

“হামে আক্রান্ত এক সন্তানের মৃত্যু, অন্য সন্তানকে নিয়েও আতঙ্কিত মা”- শীর্ষক একটি প্রতিবেদন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব *তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়।
এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত উক্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন।

অত:পর আজ ১৮ এপ্রিল (শনিবার) বিকাল ৪.৩০ মিনিটে “আমরা বিএনপি পরিবার”- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় শোকাহত শামীম-নাহার দম্পতির সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং আরেক সন্তানের জন্য চিকিৎসা সহায়তা সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- “আমরা বিএনপি পরিবার”- এর সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, পরিবারের বড় সন্তান নিহাল (৬) ও ছোট সন্তান সিয়াম(৩) হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। পবিত্র ঈদুল ফিতরের দিন তাদের ছোট সন্তান সিয়াম (৩) মৃত্যুবরণ করে, যা পরিবারটির জন্য এক গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায়।