এনআইডির মহাপরিচালককে বদলি

২৬

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বুধবার নির্বাচন কমিশন কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ সংক্রান্ত একটি চিঠি জারি করেন। ২০২৪ সালের ৩ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

তার বদলির আদেশ হলেও এনআইডি ডিজি পদে কাউকে এখনো পদায়ন করা হয়নি।