মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

২৬

ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে আইআরজিসি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আজ সোমবার ভোরের দিকে ‘মার্কিন-জায়নবাদী শত্রুর’ চালানো এক সন্ত্রাসী হামলায় জেনারেল খাদেমি প্রাণ হারান। আইআরজিসি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছে।

তবে হামলাটি ঠিক কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এই হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা