দুই ডিআইজিসহ ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

২৪

দুই উপ-পুলিশ মহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

আজ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশ সদর দফতরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদফতরে টিআর পদে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে সদর দফতরের ডিআইজি (টিআর) মাহফুজুর রহমানকে সারদা পুলিশ অ্যাকাডেমিতে বদলি করা হয়েছে।

এদিকে, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের এসপি কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এসপি মো. মনিরুজ্জামানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, অতিরিক্ত ডিআইজি পদেও পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে সদর দফতরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।