শনিবার রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

৪০

রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। পরশু (৪ এপ্রিল) শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

এছাড়া আগামী ৭ই এপ্রিল ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ১১ দলের লিয়াঁজো কমিটির বৈঠক শেষে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে মাত্র সংশোধনী আনতে চায়।

রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।