আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডুসেন

৩৮

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।

২০১৮ সালের ৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল এই ডানহাতি ব্যাটারের।

এরপর ধীরে ধীরে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট তিন ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি।

দেশের হয়ে ভ্যান ডার ডুসেন মোট ৭১টি ওয়ানডে, ৫৭টি টি-টোয়েন্টি এবং ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন।

তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল ২০২৫ সালের ১৬ আগস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে।