মধ্যপ্রাচ্য যুদ্ধ থামাতে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু

৩৩

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমিত করতে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার রোধে এক টেবিলে বসেছেন চার শক্তিশালী মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

আজ থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে মিশর, তুরস্ক, সউদী আরব এবং পাকিস্তানের এই উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক।

 

দুই দিনব্যাপী এই সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি ফেরানোর নানা কৌশল নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের সাথেই সুসম্পর্ক থাকায় এই সংকট নিরসনে পাকিস্তান এখন মুখ্য ভূমিকা পালন করছে।

 

জানা গেছে, ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত ১৫ দফার একটি বিশেষ ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে তেহরানের সাথে দূতিয়ালি করছে ইসলামাবাদ।

 

মুসলিম বিশ্বের প্রভাবশালী এই চার দেশের ঐক্যবদ্ধ অবস্থান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন আশার আলো দেখাচ্ছে।