ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে: সেতুমন্ত্রী

৩৫

এবারের ঈদযাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার ঈদ–পরবর্তী মূল্যায়ন সভা শেষে এসব কথা বলেন শেখ রবিউল আলম।

 

তিনি বলেন, ‘প্রায় দেড় কোটি মানুষ স্বল্প সময়ে ঢাকা ছাড়লেও কোথাও বড় ধরনের স্থবিরতা তৈরি হয়নি। কিছু স্থানে চাপ থাকলেও অধিকাংশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।’

তবে দু-একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন সেতুমন্ত্রী।

 

ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে বাসে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে মহাসড়কের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার বসানো যাবে না।

নির্ধারিত বাস টার্মিনাল থেকেই টিকিট বিক্রি নিশ্চিত করতে হবে।’

 

এ বিষয়ে ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।