মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরেকটি দানবীয় মার্কিন বিমানবাহী রণতরী

৬৭

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার রণসাজে সজ্জিত হয়ে সমুদ্রপথে পাড়ি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী ভাসমান বিমানঘাঁটি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’।

 

৮০টিরও বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম এই দানবীয় রণতরীটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে নির্দিষ্ট এলাকায় মোতায়েন করা হবে বলে নিশ্চিত করেছে সিবিএস নিউজ।

পেন্টাগন সূত্রে খবর, চলতি মাসের শুরুতেই রণতরীটি এবং এর স্ট্রাইক গ্রুপ সমস্ত প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে।

 

কেবল এই রণতরীই নয়, ইরানের ওপর মার্কিন অভিযানের শক্তি বাড়াতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ছেড়েছে দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার— ‘ইউএসএস ডোনাল্ড কুক’ এবং ‘ইউএসএস ম্যাসন’।

 

এদিকে ‘ইউএসএস রস’ নামের আরও একটি ডেস্ট্রয়ার এই সপ্তাহে সমুদ্রযাত্রা শুরু করলেও এর গন্তব্য নিয়ে আপাতত গোপনীয়তা বজায় রেখেছে ওয়াশিংটন।

 

মার্কিন কর্মকর্তাদের দাবি, এই তৎপরতা মূলত অঞ্চলটিতে মার্কিন স্বার্থ রক্ষা এবং অভিযানের সক্ষমতা বৃদ্ধির একটি অংশ।