নেইমারকে ছাড়া বিশ্বকাপই অকল্পনীয়: এমবাপ্পে

৩৭

২০২৬ বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে স্কোয়াড সাজিয়ে ফেলেছে দলগুলো।

তবে ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি দলের অন্যতম তারকা নেইমার জুনিয়রের। কোচ আনচেলত্তি ফিটনেস ইস্যুতে ছাড় না দেওয়ায় বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের। এ নিয়ে আক্ষেপ করেছেন নেইমারের একসময়ের ক্লাব সতীর্থ ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার প্রসঙ্গে বলতে গিয়ে এমবাপ্পে জানিয়েছেন, নেইমারকে ছাড়া বিশ্বকাপ ভাবতেই পারছেন না তিনি।

পিএসজিতে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত একসঙ্গে খেললেও নেইমারের সঙ্গে সম্পর্ক সব সময় মসৃণ ছিল না এমবাপ্পের।

মাঝেমধ্যে দ্বন্দ্বের খবরও শোনা গেছে। তবে এবার ব্রাজিলিয়ান তারকাকে প্রশংসাতেই ভাসিয়েছেন তিনি। আলোচনায় উঠে আসে আসন্ন বিশ্বকাপ প্রসঙ্গও। দীর্ঘদিন চোটে ভুগে জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতেও তাকে দলে ডাকেননি। ফলে বিশ্বকাপে তার খেলা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এবার আন্তর্জাতিক বিরতিতে শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

সেখানে জাতীয় দলে নেইমারের জায়গা না পাওয়ার অর্থ হলো বিশ্বকাপেও তার খেলা অনিশ্চিত।