ইরান যুদ্ধে যোগ দিতে প্রস্তুত হুথি বিদ্রোহীরা

৪৯

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে সরাসরি যোগ দিতে প্রস্তুত বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম।

সংস্থাটি এক ‘অবহিত সূত্রের’ বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ (যা হুথি নামে পরিচিত) বিদ্রোহীরা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের দাবি অনুযায়ী, এই প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া বিদ্রোহীদের জন্য একটি ‘সহজ কাজ’ হবে।