ঈদযাত্রায় বেশি ভাড়া নিলেই ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি

২৯

ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি বলেন, ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।  মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাবতলী বাসটার্মিনাল পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

আলী হোসেন জানান, ঈদে মহাসড়কে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। যেখানে সেখানে গাড়ি পার্কিং এবং অযাচিত কারণে যানজট রুখতে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন অতিরিক্ত যানজট তৈরি না হয়। লোকাল পর্যায়েও যানজট নিরসনে কাজ করছেন পুলিশ।

যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী নামানোর কারণে যানজট বাড়ে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে ঈদযাত্রা আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।