দুবাই বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত, বাংলাদেশিসহ আহত ৪

২০

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে দুটি ড্রোন বিধ্বস্ত হয়ে এক বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। খবর গালফ নিউজের।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, বুধবার (১১ মার্চ) সকালে দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় চারজন আহত হোন।

এ ঘটনায় ঘানার দুজন নাগরিক সামান্য আহত হয়েছেন, একজন বাংলাদেশি নাগরিক সামান্য আহত হয়েছেন এবং একজন ভারতীয় নাগরিক মাঝারি আহত হয়েছেন।

বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কৃর্তপক্ষ।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমাববন্দরটি ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সাময়িক বন্ধ থাকার পর গত ৭ মার্চ থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করেছে। এর আগে গত ১ মার্চ বিমানবন্দরের একটি কনকোর্স (যাত্রী চলাচলের এলাকা) এক হামলায় সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।