ইসরায়েলে ইরানের হামলায় নিহত ৬

১৫

ইসরায়েলে ইরানের হামলায় অন্তত ছয় জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

রবিবার ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস এ তথ্য জানিয়েছে।

সেবা প্রদানকারী সংস্থাটি জানিয়েছে, জেরুজালেম থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয় জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছে।

ম্যাগেন ডেভিড অ্যাডম মুখপাত্র জাকি হেলার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন, “বেইত শেমেশে সরাসরি আঘাতে ছয় জন নিহত হয়েছেন।”

টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মেডিকেল টিম এবং হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টার সহ অনুসন্ধান ও উদ্ধার বাহিনী ঘটনাস্থলে কাজ করছে।