প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ১৭ ও ১৮ এপ্রিল

১৪

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৭ ও ১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক অফিস আদেশ জারি করা হবে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, গত ৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত গৃহীত আবেদন প্রক্রিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদেই সবচেয়ে বেশি প্রার্থী আবেদন করেছেন।

দেশজুড়ে মোট শূন্য পদের তালিকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ ১০ হাজার ২৭৮টি পদ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন ৩ হাজার ১৩১টি পদ এবং কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন আরও ১৫০টি পদ রয়েছে।