পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের সমন্বয়ে মোহাম্মদপুরে চলছে অভিযান

১৮৮

পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট।

বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে মোহাম্মদপুর থানা-পুলিশ, সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এই যৌথ অভিযান শুরু হয়।

এসময় মোহাম্মদপুরের আলোচিত রেড স্পটগুলোসহ বিশেষ করে জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও অপরাধীদের ধরতে সোয়াট ও প্রশিক্ষিত ডগ স্কোয়াড নিয়ে চিরুনি অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের মূল উদ্দেশ্য এলাকাবাসীর নিরাপত্তা জোরদার সাথে পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালন নিশ্চিত করা।

এছাড়া আগামী ঈদুল ফিতর উপলক্ষ্যে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ উপহার দেওয়া।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার মো. জুয়েল রানা জানান, এই বিশেষ অভিযানে প্রায় ২০ থেকে ২৫ জন বিভিন্ন স্তরের অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।