সচিবালয়ে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪৩

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন তারেক রহমান। সে লক্ষ্যে প্রথমবারের সচিবালয়ে প্রবেশ করলেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩২ মিনিটে তাকে বহন করা গাড়িটি সচিবালয়ে প্রবেশ করে।

সচিবালয়ের ১ নম্বর ভবনের সামনে এসএসএফ, পিজিআর, পুলিশ, র‌্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। ভবনের এলাকা যানবাহনমুক্ত করা হয়েছে এবং প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। এছাড়া অন্যান্য ভবনগুলোতে মন্ত্রীদের নামফলক বসানো হয়েছে।

১ নম্বর ভবন নতুন করে সাজানো হয়েছে। ভবনের নিচে ফুলগাছ দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। এ ভবনে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচি অনুযায়ী, দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করেন। বিকেল ৩টায় তিনি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন এবং বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন।