মাথায় অস্ত্রোপচার চলছে তানিয়া বৃষ্টির, চাইলেন দোয়া

৪৭

হাসপাতালে ভর্তি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারে আক্রান্ত এ অভিনেত্রী বর্তমানে অপারেশন টেবিলে রয়েছেন। এদিকে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার চলছে তানিয়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তিনি বলেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।

নির্মাতা সকাল আহমেদ বলেন, রবিবার বিকেল সাড়ে ৪টায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার শুরু হয়েছে, রাত আটটা পর্যন্ত চলবে।

চিকিৎসকরা কোনো রিস্ক নিতে চাননি। এজন্য অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

এর আগে, গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তানিয়া। পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন।

ক্যাপশনে অভিনেত্রী জানান, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।