তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার

১০১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ভারতের লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের ওপর জোর দেয়, যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে রাখা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে, ভারত তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারে বাংলাদেশের উত্তরণকে স্বাগত জানায়, যার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন পেয়েছে।