প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই’র নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

৬০

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি নির্বাচন পর্যবেক্ষকদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে সাবেক কংগ্রেসম‍্যন ডেভিড ড্রেয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।