মালদ্বীপের বিমানমন্ত্রীর স‌ঙ্গে হাইকমিশনারের সক্ষাৎ

৫৫

মালদ্বীপের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মোহাম্মদ আমিনের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।

রবিবার এই তথ্য জা‌নি‌য়ে‌ছে মালের বাংলা‌দেশ হাইকি‌মশন।

এ বিষয়ে হাইক‌মিশন জানায়, বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মোহাম্মদ আমিনের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলামের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ-মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণে অগ্রগতি নি‌য়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।