দেশে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেট

Earth
৫৬

দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে তিন মাত্রার ওই ভূকম্পনটি অনুভূত হয়।

এর উৎপত্তিস্থল ছিল সিলেটে। ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২০৮ কিলোমিটার।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি মৃদু শ্রেণির ভূমিকম্প। এর উপৎপত্তিস্থল ঢাকা থেকে উত্তর-পূর্বের সিলেটে।

যার অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭° পূর্বে।

একই তথ্য জানিয়ে প্রতিবেশী ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। দেশটির ত্রিপুরা রাজ্যের আমারপুর থেকে এর দূরত্ব ছিল ১৫৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে।

এর আগে গত বছর নভেম্বরের শেষদিকে দেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়।

যেগুলোর উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঢাকা। এরমধ্যে গত ২২ নভেম্বর সন্ধ্যায় ১ সেকেন্ডে ব্যবধানে দেশে ২ বার ভূকম্পন অনুভূত হয়।