সিরাজগঞ্জে জনতার উদ্দেশে ভাষণ রাখতে মঞ্চে উঠেছেন তারেক রহমান

৩৯

দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে দেশ জুড়ে প্রচারণার কাজে ব্যস্ত আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (৩১ জানুয়ারি) তিনি পা রেখেছেন সিরাজগঞ্জে। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজন করা হয়েছে বিশাল জনসভার।

এরই মধ্যে জনতার উদ্দেশে ভাষণ রাখতে মঞ্চে উঠেছেন তারেক রহমান। দীর্ঘ বছর পর তাকে কাছে পেয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন নেতাকর্মী ও সমর্থকরা।

এদিন বিকেল ৪টার দিকে তারেক রহমানের আগমনের আগেই জনসমুদ্রে রূপ নেয় বিসিক শিল্প পার্ক। বড় বড় মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা এখনও জনসভাস্থলে আসছেন। একইসঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত সংসদীয় প্রার্থীরাও মঞ্চে উপস্থিত হয়েছেন।

এর আগে, বেলা ১টার দিকে সিরাজগঞ্জে যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুরে পথসভা করেন তারেক রহমান। ১০ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে গাড়ি থামিয়ে ভেতর থেকে বক্তব্য রাখেন তিনি।

বগুড়া ছাড়ার আগে বিএনপির চেয়ারম্যান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি তো ঘরের ছেলে, আবার আসবো, দোয়া করবেন। আপনাদের এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেবেন।’