ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

৬৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তিনি কোকোর কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের জন্য ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন ।

২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মারা যাওয়ার সময় বড় ভাই তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসিত ছিলেন। সেসময় দেশে এসে ভাইয়ের শেষকার্যে অংশ নিতে পারেননি তিনি।

আরাফাত রহমান কোকোর জন্ম ঢাকায়, ১৯৬৯ সালে।  ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তিনি।