যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সবার বুকে থাকবেন হাদি: প্রধান উপদেষ্টা

৪৫

যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সবার বুকে থাকবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ওসমান হাদি আমাদের ও বাংলাদেশিদের বুকের ভেতর আছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তিনি সবার হৃদয়ে থাকবেন।

তিনি আরও বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি আমাদের বুকের ভেতর আছ। এটা কেউ কখনও সরাতে পারবে না।

প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির মন্ত্র ছিল বল বীর চির উন্নত মম শির। তিনি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন। এই মন্ত্র আমাদের অন্তরের মধ্যে থাকবে।

তিনি বলেন, হাদির কথা আমরা পূরণ করব, এই ওয়াদা করছি।