আপাতত আফটারশকের কোনো সম্ভাবনা নাই

২২

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

তবে ভূমিকম্পের পরবর্তী সময় আফটারশকের সম্ভাবনা থাকে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আপাতত এই ভূমিকম্পের আফটারশকের কোনো সম্ভাবনা পাওয়া যায়নি।

গণমাধ্যমকে তিনি জানান, এই মাঝারি মাত্রার (৫.৭) ভূমিকম্পের আপাতত কোনো আফটারশকের সম্ভাবনা নেই। তিনি ব্যাখ্যা করেন, এটি মধ্যম বা মডারেট মাত্রার ভূমিকম্প, যা রিখটার স্কেলে সাধারণত ৪.৫ থেকে ৬.০ মাত্রার মধ্যে থাকে। এ ধরনের ভূমিকম্প স্পষ্টভাবে অনুভূত হলেও সাধারণত বড় ধরনের ধ্বংসযজ্ঞ বা তীব্র প্রাণহানি ঘটায় না। মাঝারি মাত্রার ভূমিকম্পের পর কিছু সময় আফটারশকের সম্ভাবনা থাকলেও, তা সবসময় তীব্র হয় না বলে জানান তিনি।

তিনি বলেন, সহজভাবে বলতে গেলে, এটি হলো না খুব দুর্বল, না খুব শক্তিশালী—মাঝারি ধরনের ভূমিকম্প, যা স্থানীয় মানুষজনের মধ্যে কেঁপে ওঠার অনুভূতি সৃষ্টি করতে পারে।