লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কার ঘোষণা করল পুলিশ

২৬

গতবছরের জুলাই-আগস্টের অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে করে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার এক বার্তায় এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তর জানায়, সরকার বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে।

পুরস্কারের পরিমাণ এলএমজি ৫ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। আর প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার ৫০০ টাকা।

আরও জানানো হয়, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।