অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হলেন চার কর্মকর্তা

Police 1 1024x576
২৭

বাংলাদেশ পুলিশের চার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক করা হয়েছে৷

আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান৷

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার, এসবির পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান৷


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।