বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা কমিটির অনুমোদন

১৪৫

সুমন আহমেদ, মানিকগঞ্জ: ঐতিহ্যবাহী বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

গত ৭ই অক্টোবর ২০২৫ ইং, মঙ্গলবার সকালে ঢাকার তালতলা নিউ প্যানাং রেস্টুরেন্টে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোঃ ফরিদ খান এর সভাপতিত্বে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম লিটন এবং মানিকগঞ্জ জেলার নবগঠিত ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে সাংবাদিক মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক মোঃ জুবায়ের আহমেদ জাদু, সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাংবাদিক খন্দকার জিনাতুন্নিছা মৌসুমী এবং অর্থ সম্পাদক হিসেবে সাংবাদিক দেওয়ান মোঃ শাহ আলমকে অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মোঃ ফরিদ খান।

সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, সাংবাদিক এস এম শাহিনুর, সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম, সাংবাদিক দেওয়ান মোঃ শাহ আলম, সাংবাদিক মোঃ বজলুর রহমান, সাংবাদিক মজিব আহমেদ লেবুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ ফরিদ খান বলেন,”আপনারা হলেন জাতির কলম সৈনিক। দেশ ও জনগণের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। এমন কোনো সংবাদ পরিবেশন করবেন না যা দেশ ও জনগণের কল্যাণের পরিপন্থী।”

তিনি আরও বলেন,”বাংলাদেশ প্রেস ক্লাব আজ সারাদেশে একটি ঐতিহ্যবাহী ও সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আমি সারাদেশে ৭০০টিরও বেশি জেলা ও উপজেলা কমিটি অনুমোদন দিয়েছি।”

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলার কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।