‘ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত’

Amir 20250416 160303118
১০১

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। আল্লাহভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। সবাই নয়, শিক্ষিত সমাজের একটি অংশ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে।

জামায়াত আমির বলেন, একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, তা হাজার মানুষ মিলেও করতে পারে না। 

তিনি বলেন, আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সঙ্গে তাদের কোরআন ও সুন্নাহর আলোকে জাতিকে পথ দেখাতে হবে।