মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ

৫৩

মা ইলিশ রক্ষায় নৌপুলিশ আগামী ৪ অক্টোবর থেকে দেশব্যাপী ২২ দিনের অভিযান শুরু করবে।

নৌপুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান ঢাকা নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এই অভিযান শুরুর ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন চলবে। এই সময়ের মধ্যে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

এ বিষয়ে ঢাকা নৌপুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নৌপুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকগণসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।