বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

1757065780 799bad5a3b514f096e69bbc4a7896cd9
২৫

থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এস এম সিদ্দিকীকে। এ সময় তার স্ত্রীও তার সঙ্গে ছিলেন। এরপর তাকে ফেরত পাঠানো হয়।

আজ শুক্রবার সকালে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয় বলে শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এস এম সিদ্দিকী একটি এয়ারলাইনসে সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাঙ্কক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭১ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফরম আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আটক করা হয়।

পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।