জমি কিনে আইনি জটিলতায় শাহরুখ কন্যা

1756811742 ae12374e1397e019a38cac792f72ef52
৩৩

আইনি জটিলতায় পড়েছেন বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বর্তমানে সুহানা তার পরবর্তী সিনেমার ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পর করছেন। এর মধ্যেই মুম্বাইয়ের আলিবাগে একটি জমি কেনা নিয়ে সমস্যায় পড়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের আলিবাগে ১২ কোটি ৯১ লাখ রুপিতে একটি জমি কিনেছিলেন সুহানা। ওই জমির মালিকানা প্রশাসনের কাছে রয়েছে। জমিটি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য রাখা ছিল, যা নিয়ে আইনি জটিলতায় রয়েছেন সুহানা।

অঞ্জলি, রেখা ও প্রিয়ার নামের তিন বোনের কাছ থেকে জমিটি কিনেছিলেন সুহানা। তারা এই জমি নাকি তাদের বাবা-মায়ের থেকে পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। কোনটা সত্যি তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

৭৭ কোটি ৪৬ লাখ রুপি দিয়ে ইতোমধ্যে জমির স্ট্যাম্প ডিউটি করেছেন সুহানা। এই জমি কেনার সময়ে নথিপত্রে সুহানাকে নাকি একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে! জমির মালিকানা নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে।

এটিই সুহানার নিজের কেনা প্রথম জমি ছিল। এই জমি কেনার এক বছরের মধ্যে আলিবাগে আরও একটি বাড়ি কিনেছিলেন সুহানা। সেই বাড়ির দাম ১০ কোটি টাকা।

উল্লেখ্য, এখনো পর্যন্ত সুহানা বা শাহরুখের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। কিছুদিন আগেই আরিয়ানের ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের ঝলক প্রকাশ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন সুহানা।