তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি

Img 20250827 113459
২৮

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে কেবল সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ; বরং এ বিষয়ে একটি সুদূরপ্রসারী ও কার্যকর সমাধান চায় বিচারপতিরা, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়।

বুধবার (২৭ আগস্ট) সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানিতে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শুনানিকালে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেই, এটি কবে থেকে কার্যকর হবে? তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুস্পষ্ট ও স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে ভবিষ্যতে এটি নিয়ে আর সংকট সৃষ্টি না হয়।

এদিন সকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের দ্বিতীয় দিনের রিভিউ শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।