শুটিংসেটে যেভাবে মারা গেলেন পরিচালক

Img 20250825 150739
৫৩

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘এমিলি ইন প্যারিস’–এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা আর নেই। গত ২১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ইতালির ভেনিসে সিরিজটির শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

ঘটনার সময় ভেনিসের ঐতিহাসিক হোটেল ড্যানিয়েলিতে পঞ্চম সিজনের শেষ দৃশ্যের প্রস্তুতি চলছিল। হঠাৎই সেটে পড়ে যান দিয়েগো বোরেলা। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। প্রাথমিকভাবে চিকিৎসকেরা নিশ্চিত করেন, তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বোরেলার মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিও। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এমিলি ইন প্যারিস প্রযোজনা পরিবারের একজন সদস্যকে হারিয়ে আমরা অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।