‘মবের শিকার’ দাবি করে দোয়া চাইলেন ফজলুর রহমান

A7c22a8e27af9577b7324f3a11758ecc
২২

মবের শিকার হয়েছেন দাবি করে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।

সোমবার (২৫ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মৃত্যু ছুয়েছি একাত্তর সনে, মব আর মৃত্যুভয় আমার নেই।

দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থী, এই মুহূর্তে বাসায় মবের শিকার। ’

জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তারা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে গতকাল রবিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।