গ্রহণযোগ্য শর্তে যুদ্ধবিরতির আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহুর

Netaniahu 768x432
২৩

গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (২১ আগস্ট) গাজায় যুদ্ধরত সেনাদের সাথে সাক্ষাৎকালে এমন মন্তব্য করেন তিনি।

মূলত, আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই গাজা সিটি দখলের নামে চলছে ইসরায়েলি বর্বরতা। প্রায় দুই বছরের যুদ্ধে এমনিতেই চরম বিপর্যস্ত ফিলিস্তিনিরা। তারওপর উপত্যকার অন্যতম জনবহুল এলাকায় নতুন করে হামলার জেরে আরও শোচনীয় পরিস্থিতির শঙ্কা জাতিসংঘের। ইসরায়েলের সামরিক বাহিনীর এক গোপন ডাটাবেজ থেকে জানা গেছে, গাজায় নিহতদের মধ্যে ৮৩ শতাংশই বেসামরিক।

নেতানিয়াহু জানান, গাজা সিটি দখলের পরিকল্পনায় এখনও অটল তেলআবিব। সেটি পূরণে রিজার্ভ ও নিয়মিত সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, গাজা সিটি দখল এবং হামাসকে পরাজিত করার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যে রিজার্ভ ও নিয়মিত সেনাদের প্রতি কৃতজ্ঞ। সেইসাথে, বাদবাকি জিম্মির মুক্তি এবং গ্রহণযোগ্য শর্তে গাজায় যুদ্ধের শেষ করতে অবিলম্বে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি।