পিএসসিতে নতুন দুই সদস্য নিয়োগ

Psc 768x432
২৩

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দুইজন নতুন সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের এ নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্তরা হলেন— ড. মো. মহিউদ্দিন ও ড. এম আমজাদ হোসেন।

ড. মো. মহিউদ্দিনের প্রজ্ঞাপনে বলা হয়, তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও সুবিধা স্থগিতের শর্তে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই কাল পর্যন্ত তারা সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।