১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কথা বললেন তারেক রহমান

Web image 20250808 173115546
১৮৬

বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

মতবিনিময় সভায় ১২ দলীয় জোট সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিম রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সূচনা বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছ। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।