অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে বাংলাদেশের অভিযাত্রায় অস্ট্রেলিয়ার সমর্থন

1754396750 fd96476276a70a79f8061f9a2907a81e
৪৭

বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণ-আন্দোলনের বার্ষিকী উপলক্ষে ৫ আগস্টের তাৎপর্য স্বীকার করেছে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, গত বছরের গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন, আমরা তাঁদের স্মরণ করছি।

বিবৃতিতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ায় আমরা বাংলাদেশকে সমর্থন করি।