ইজিবাইকচালককে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

Img 20250731 145803
৭০

ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্যা হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। ওপর একজন পলাতক রয়েছেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মাকসুদুর রহমান বলেন, ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্যা হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারপতি। এ সময় ৪ আসামি বিচারকের সামনে উপস্থিত ছিলেন।