আইপিএল লোগোতে মাশরাফির ছোঁয়া!

Ipl mashrafee
৬৭

মোস্তফা কামাল তোহাঃ ক্রিকেট বিশ্বে মাশরাফি বিন মুর্তজার নামটি শুধুই একজন পেসারের নয়, তিনি একপ্রকার ক্রিকেটীয় চরিত্র, যার সাহস, আগ্রাসন আর দলনেতৃত্ব সবই ইতিহাস হয়ে আছে। তবে এবার আলোচনায় এল তাঁর ব্যাটিং স্টাইল। ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর অফিসিয়াল এবং ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজে আজ (২৪ জুলাই, ২০২৫) একটি চমকপ্রদ তথ্য প্রকাশ পায়। সেখানে জানানো হয়, আইপিএলের বিশ্ববিখ্যাত লোগোটি মূলত অনুপ্রাণিত হয়েছিল ২০০৭ সালে মাশরাফি বিন মুর্তজার একটি ব্যাটিং ভঙ্গি থেকে।

আইপিএলের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি গ্রাফিক্সসহ পোস্ট দেয়া হয় যেখানে উল্লেখ করা হয়-

“Many don’t know, the silhouette in the IPL logo was originally inspired by a fearless shot from Mashrafe Mortaza during the 2007 T20 World Cup. A tribute to raw cricketing spirit.”

সঙ্গে ২০০৭ সালের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাশরাফির একটি ব্যাটিং মুহূর্তের স্থিরচিত্রও শেয়ার করা হয়। ঠিক সেই ভঙ্গিমাতেই লোগোর সিলুয়েটটির মিল পাওয়া যায়।

আইপিএলের লোগোতে যে ব্যাটসম্যানের ছবি ব্যবহার করা হয়েছে, সেটি এতদিন ক্রিকেট বিশ্বে একটি কাল্পনিক ফিগার বলে ধরে নেওয়া হতো। তবে আজকের এই প্রকাশনার পর এটি পরিষ্কার যে, আইপিএলের জন্মলগ্নে মাশরাফির ব্যাটিং স্টাইলকেই ‘রেফারেন্স পয়েন্ট’ হিসেবে নেওয়া হয়েছিল।

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক আবেগঘন ও গর্বের মুহূর্ত। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাশরাফি শুধুমাত্র একজন খেলোয়াড় নয়, এক অনুপ্রেরণার নাম। তাঁর শরীরজুড়ে ইনজুরি, তবুও মাঠে লড়াই, এটাই তাঁর স্বতন্ত্রতা।

ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে এক্স-এ (সাবেক টুইটার) লেখেন:

“Never imagined the IPL logo had Mashrafe Mortaza’s energy embedded in it. Fascinating backstory!”

বাংলাদেশি ভক্তরা পোস্টটির নিচে কমেন্টে নিজেদের আবেগ প্রকাশ করছেন। অনেকেই লিখেছেন-

“মাশরাফি শুধু আমাদের নেতা নয়, আইপিএলেরও অদৃশ্য নায়ক!”

বিভিন্ন দেশ যখন নিজেদের ক্রিকেট কিংবদন্তিদের তুলে ধরতে ব্যস্ত, তখন আন্তর্জাতিক অঙ্গন থেকে এমন একটি স্বীকৃতি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য একটি মূল্যবান সংযোজন। আইপিএলের মতো প্রতিষ্ঠানের লোগোতে একজন বাংলাদেশি ক্রিকেটারের ছায়া থাকাটা বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবদানকেই নতুন করে স্মরণ করিয়ে দেয়।

মাশরাফি বিন মুর্তজা হয়তো কখনও আইপিএল খেলেননি। তবে আজ প্রমাণিত হলো—আইপিএলের আত্মায়ও তাঁর ছোঁয়া আছে।