ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞায় এমা ওয়াটসন

1753165012 daa5baeadfe72487a81924e3a8aba8b0
৩৬

‘হ্যারি পটার’ সিনেমার তারকা এমা ওয়াটসন ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পেয়েছেন। দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য এই ফল ভুগতে হচ্ছে অভিনেত্রীতে।

গেল বছরের ৩১ জুলাই অক্সফোর্ডে তিনি একটি ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৩৮ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। তার ড্রাইভিং লাইসেন্সে আগেই ৯টি পয়েন্ট ছিল। হাই উইকাম ম্যাজিস্ট্রেট আদালতে সম্প্রতি ওয়াটসনকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়। ওইদিনের শুনানিতে ওয়াটসন উপস্থিত ছিলেন না।

তার আইনজীবী জানিয়েছেন, ওয়াটসন বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘ক্রিয়েটিভ রাইটিং’ বিষয়ে মাস্টার্স করছেন। তিনি জরিমানার টাকা দিতে সক্ষম। আদালতের বিচারক এমার লাইসেন্সে আরও ৩টি পয়েন্ট যুক্ত করেন, ফলে তিনি স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের জন্য গাড়ি চালাতে পারবেন না।

ওয়াটসন ২০০১ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমায় অভিনয় করে খ্যাতি পান। এরপর হ্যারি পটার সিনেমায় আটটি অভিনয় করেছেন তিনি। ওয়াটসন সবশেষ কাজ করেছেন ‘লিটল উইমেন’ সিনেমায়, যা মুক্তি পায় ২০১৯ সালে।