উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অলি আহমদের শোক

1753095942 1871a9406d6a33a9cfc5f079a6c9f6a2
৪৭

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.)।

সোমবার বিকালে কর্নেল অলি আহমদের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দীন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা এলডিপির পক্ষ থেকে গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’