কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে

1752155641 a0e7bd6e4faeb043673a88a7d0eeb16a
৫৩

নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে নেওয়া হলো আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।

বৃহস্পতিবার বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাকে সরাসরি সেই নতুন সেলে নেওয়া হয়।

এর আগে দুপুরে দোষ স্বীকার করে নিজেকে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন ট্রাইব্যুনালে। সেখানে তিনি বলেন, তিনি জুলাই হত্যার ঘটনায় অপরাধবোধ করছেন। তিনি সব খুলে বলতে চান। এজন্যই তিনি সাক্ষী হতে চান।

পরে তার আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন, তিনি যেহেতু অন্য বন্দিদের সঙ্গে থাকেন সেখানে তার নিরাপত্তার ঘাটতি আছে। কাজেই তাকে অন্য সেলে রাখা হোক। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ চৌধুরী মামুনের নিরাপত্তা বাড়াতে নির্দেশ দেন। সেই সঙ্গে তাকে ভিন্ন সেলে নিরাপত্তা দিতে বলা হয়।