মা হচ্ছেন না সোনাক্ষী, গুঞ্জনের জবাব দিলেন নিজেই

1751262211 a264fe98d8e1bd83015f3eb2d0c27250
২৭

বিয়ের মাত্র এক বছর পার হয়েছে বলিউড তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল-এর। এরই মধ্যে গুঞ্জন—এই তারকা দম্পতি প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। কেউ কেউ বলছেন, নতুন অধ্যায়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে!

তবে এসব গুঞ্জনে এবার নিজেই মুখ খুললেন সোনাক্ষী। জানিয়ে দিলেন, তিনি অন্তঃসত্ত্বা নন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “আমি এখন এমন একটা জায়গায় এসেছি, যেখানে এসব নাক গলানো বিষয়গুলোকে পাত্তা দিই না। যখন কাজ থাকে না, তখন আমি খুব শান্তিতে থাকি। কাজ থাকলে চাপ থাকে, তবে আমি তা সামলাতে পারি আমার মতো করে।”

সামাজিক মাধ্যমে গুজব ও মতামত নিয়ে তিনি আরও বলেন, “আপনি যা-ই করুন না কেন, কেউ না কেউ কিছু বলবেই। আমি যদি সাদা পোশাক পরি, তবু কেউ বলবে এটা আসলে কালো! তাই এসব ছোটখাটো কথায় কান না দিয়ে নিজের মতো করে জীবন উপভোগ করাই সবচেয়ে ভালো।”

গত বছরের ২৩ জুন দুই পরিবারের উপস্থিতিতে আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। তাদের ভিন্নধর্মী এই বিয়ে ঘিরে নেটমাধ্যমে নানা সমালোচনা ও প্রশংসা চললেও, তারা সব কিছু পাশ কাটিয়ে নতুন জীবন শুরু করেছেন।