প্রাক্তন স্বামীর সম্পত্তিতে অধিকার পেলেন না কারিশমা কন্যা

1750910378 54b62e18a7bc799e15689eaa9e5d321a
২৬

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও ব্যবসায়ী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিপুল সম্পদের উত্তরাধিকার নিয়ে নানা জল্পনা শুরু হয়। সঞ্জয়ের মৃত্যুর সময় তার দুই ছেলে ছিলেন অপ্রাপ্তবয়স্ক, আর বড় মেয়ে সামাইরা (কারিশমা কন্যা) ছিলেন একমাত্র প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারী। ধারণা করা হচ্ছিল, হয়তো তিনিই সামলাবেন সঞ্জয়ের হাজার কোটির ব্যবসা।

তবে পরিস্থিতি অন্যদিকে মোড় নিয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সঞ্জয়ের কোম্পানির পরিচালনা পর্ষদ গত ২২ জুন স্মরণসভা শেষে কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে জেফরি মার্ক ওভারলিকে। পাশাপাশি, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে নিয়োগ দেওয়া হয়েছে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে।

প্রিয়া সচদেব পরামর্শদাতা হিসেবে কোম্পানির নীতি ও কৌশল নির্ধারণে ভূমিকা রাখতে পারবেন, তবে দৈনন্দিন ব্যবস্থাপনায় তার সক্রিয় অংশগ্রহণ থাকবে না।

সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর পর ব্যবসার দায়িত্বভার নিয়ে চলছিল নানা আলোচনা। কোম্পানির প্রধান নির্বাহী বিবেক বিক্রম সিংহ ইতোমধ্যেই দায়িত্ব সামলাচ্ছেন। কোম্পানির নতুন নেতৃত্ব নির্বাচনে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ফলে সামাইরার ব্যবসায়িক অংশগ্রহণের সম্ভাবনা আপাতত পিছিয়ে গেছে বলে জল্পনা বেড়েছে।