বিপুল মাদকসহ অভিনেত্রী গ্রেপ্তার

Actress 20250624 164119867
১৪৩

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক সুজুন আল হাজারিকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। ৩৭ বছর বয়সী এই তারকাকে গত ২০ জুন মাদকদ্রব্য ও সাইক্রোট্রপিক পদার্থ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গালফ নিউজ জানিয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদকবিরোধী জাতীয় অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক গোয়েন্দা তদন্ত ও নজরদারির পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, কোকেন ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সরাসরি নাম উল্লেখ করা হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে নেটিজেনরা নিশ্চিত হয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিটি সুজুন আল হাজারি।

তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য বিচার বিভাগীয় সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গ্রেপ্তারের পর এখন পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুজুন আল হাজারি কুয়েতি বিনোদন জগতের পরিচিত মুখ, টিভি নাটক ও উপস্থাপনায় তার সরব উপস্থিতি রয়েছে। তার বিরুদ্ধে আনা এই অভিযোগে কুয়েতজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা-সমালোচনা।